এরিয়া ম্যানেজার (ক্ষুদ্র ঋন/ ক্ষুদ্র উদ্যোগ ঋন)
Featured
Full time
General / Others
Posted 1 day ago
· 4 views
Job Overview
Vacancies
5 positions
Employment Type
Full time
Category
General / Others
Gender
Not specified
Job Location
Dhaka, Rajshahi, Rangpur
Salary
৳ 48,997–63,696
Job Responsibilities
- সদস্যদের সংস্থার নীতিমালা অনুযায়ী সদস্যপদ অনুমোদন দেওয়া।
- ঋণের জন্য শাখা কর্তৃক দাখিলকৃত আবেদনপত্রের কাগজপত্র যাচাই করা।
- ঋণের জন্য আবেদনকারীর বাড়ী/প্রকল্প পরিদর্শন ও যাচাই করে প্রযোজ্যতা অনুযায়ী ঋণ অনুমোদন দেওয়া।
- এরিয়াভূক্ত শাখা গুলোর সকল ষ্টাফের দৈনন্দিন কাজকর্ম পরিকল্পনা অনুযায়ী সম্পাদন নিশ্চিত করা।
- এরিয়াভূক্ত শাখা গুলোর ষ্টাফদের দৈনন্দিন হাজিরা ও ছুটি অনুমোদন এবং যথাযথভাবে রেকর্ড সংরক্ষণ করা।
- লেজার, ভাউচার, রেজিষ্টার ও অন্যান্য কাগজপত্র তৈরীতে কর্মীদেরকে সহায়তা করা।
- দৈনন্দিন, সাপ্তাহিক, মাসিক, বার্ষিক প্রতিবেদনসহ অন্যান্য প্রতিবেদন প্রয়োজন অনুযায়ী তৈরী করা এবং চাহিদা মোতাবেক প্রধান কার্যালয়ে প্রেরণ করা।
- এমআইএস ও এআইএস প্রতিবেদন প্রস্তুত করা ।
- বাজেট এবং কার্যকরী ঋণ বিতরণ পরিকল্পনা তৈরী করা।
- স্থানীয় পর্যায়ে সমস্যাসমূহ সমাধানে অগ্রণী ভূমিকা পালন করা।
- ঋণ গ্রহণকারীদের সফলতার তথ্য সংগ্রহ করে প্রধান কার্যালয়ে জমা দেয়া।
- নীতিমালা অনুযায়ী ব্রাঞ্চের বিল ভাউচার সহ অন্যান্য বিষয়ে অনুমোদন করা।
- কর্ম এলাকা সম্প্রসারণে ভূমিকা রাখা।
- ব্যাংক হিসাব পরিচালনা করা।
- ঋণ বিতরণ ও আয় ব্যয়ের ফলোআপ করা।
- ব্রাঞ্চ পরিদর্শন ও মনিটরিং করা।
- খেলাপি আদায়ে ভূমিকা রাখা ।
- এরিয়া পর্যায়ে বিবিধ মিটিং আয়োজন/সম্পাদন এবং মিটিং মিনিটস যথাযথ কর্তৃপক্ষের নিকট প্রেরণ করা।
- সদস্যদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করা এবং কর্মএলাকায় জনসংযোগ বৃদ্ধি করা।
- কর্তৃপক্ষ কর্তৃক নির্দেশিত অন্যান্য দায়িত্ব পালন করা।
Requirements
- Age At most 45 years
- MRA সনদ প্রাপ্ত ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানে এরিয়া ব্যবস্থাপক পদে নূন্যতম ১ বছরের অভিজ্ঞতা অথবা শাখা ব্যবস্থাপক পদে নূন্যতম ৪ বছরের অভিজ্ঞতাসহ মাঠ পর্যায়ে নূন্যতম ৮ বছর কাজের অভিজ্ঞতা এবং কমপক্ষে ৪টি ক্ষুদ্রঋণ শাখার কার্যক্রম সুপারভিশন ও মনিটরিং কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
- শিক্ষানবিশকাল ০৬ মাস। তবে কর্মক্ষেত্রে দক্ষতার ভিত্তিতে শিক্ষানবিশকাল হ্রাস/বৃদ্ধি করা হতে পারে।
- শিক্ষাজীবনে কোন পরীক্ষায় তৃতীয় শ্রেণী/বিভাগ গ্রহণযোগ্য নয়।
- মটর সাইকেল চালানো এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকা বাধ্যতামূলক।
- যোগদানের সময় মা/বাবা/আপন ভাই/বোন/স্বামী/স্ত্রী/নিকটতম আত্মীয় দ্বারা (দুইজন) জামিনদার হিসাবে নিশ্চয়তা প্রদান করতে হবে।
- আবেদনপত্রে অবশ্যই সচল মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে।
Educational Requirement
- Masters
Experience
- At least 8 years
- The applicants should have experience in the following business area(s): Micro-Credit
Required Skills
Communication and interpersonal skill
Micro Credit
Micro Enterprise
Microfinance
Microsoft Office
NGO
Benefits & Facilities
- স্থায়ীকরণের পর মাসিক বেতন ৪৮,৯৯৭ টাকা। অধিকতর দক্ষ, অভিজ্ঞ ও যোগ্য প্রার্থীদের ক্ষেত্রে বেতন আলোচনা সাপেক্ষে।
- শিক্ষানবিশকালে মাসিক বেতন প্রার্থীর যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে নির্ধারণ করা হবে।
- সংস্থার নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধাসমূহ প্রদান করা হবে।
How to Apply
আগ্রহী প্রার্থীকে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্তসহ সকল প্রাতিষ্ঠানিক শিক্ষার সনদপত্র, জাতীয় পরিচয় পত্র/ জন্ম নিবন্ধন সনদের ফটোকপি, সদ্য তোলা এক কপি পাসপোর্ট সাইজ রঙ্গীন ছবি, বর্তমান/সর্বশেষ কর্মরত প্রতিষ্ঠানের আইডি কার্ডের ফটোকপি (প্রযোজ্য ক্ষেত্রে) এবং অভিজ্ঞতার প্রমাণপত্রের সত্যায়িত অনুলিপি সংযুক্ত করে "নির্বাহী পরিচালক, মানবিক সাহায্য সংস্থা (এমএসএস), সেল সেন্টার (৪র্থ তলা), ২৯, পশ্চিম পান্থপথ, ঢাকা-১২০৫" বরাবর উক্ত ঠিকানায় সরাসরি আবেদনপত্র প্রেরণ করতে পারবেন অথবা hr@mssbd.org এই ই-মেইল পাঠাতে পারবেন। অবশ্যই খামের উপরে অথবা ই-মেইলের Subject এর ঘরে পদবী "এরিয়া ম্যানেজার (ক্ষুদ্রঋন/ ক্ষুদ্র উদ্যোগ ঋন)" উল্লেখ করতে হবে। মানবিক সাহায্য সংস্থায় কর্মরত কর্মীদের জন্য আবেদনের সুযোগ আছে।
Apply for this Job
You need to be logged in to apply for this job.
Login to Apply